DSNOC সম্পর্কে কিছু কথা
DSNOC বা Dhaka South Network Owner's Community হচ্ছে, ইন্টারনেট ব্যবসায় বা IT ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহের একটি কমিউনিটি। বাংলাদেশকে Smart Bangladesh গড়ে তোলার লক্ষ্যে বা IT কাজের সাথে সম্পর্কযুক্ত যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী যাদের মূল সেবা হচ্ছে ইন্টারনেট সেবা প্রদান (ISP), কম্পিউটার প্রশিক্ষণ (TSP), IT সম্পর্কিত পণ্য ক্রয়-বিক্রয় ইত্যাদি DSNOC এর সদস্য হতে পারবে। এক কথায় DSNOC হচ্ছে, IT সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের-ই কমিউনিটি।
DSNOC সম্পর্কে আরোও জানতে ক্লিক করুন।
ক্যাবল গুছানো কার্যক্রম-
সম্প্রতি Dhaka Power Distribution Company (DPDC) বংশাল এর তত্ত্বাবধায়নে, ডিস ক্যাবল ব্যবসায়ী ভাইদের ও Dhaka South Network Owner's Community (DSNOC) এর পক্ষ হতে পুরাতন ঢাকার বংশাল থানাধীন এর ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের সমন্বয়ে চাঁনখারপুল মেইনরোড হতে শুরু করে জেল গেইট পর্যন্ত এর সকল ওভারহেড ফাইবার ক্যাবল গোছানো ও অপ্রয়োজনীয় বা ডেড ক্যাবল অপসারন কার্যক্রম সম্পন্ন হয়েছিলো। বিভিন্ন প্রতিষ্ঠান হতে যারা কর্মী প্রদান করে আমাদের এই কাজে সহযোগীতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি Internet Service Provider Association of Bangladesh (ISPAB) এর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ নাজমুল করিম ভুইয়া ভাইকে আমাদেরকে CSTF হতে জনাব মোঃ মোশাররফ হোসেন ভাই এর মতো দক্ষ ব্যক্তি দিয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করে সহযোগীতা করার জন্য।
“DSNOC সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর”
















