গত তারিখ- ০৩/০২/২০২৩ইং, রোজ- শুক্রবার, সময়- সকাল ১০টা হতে Dhaka Power Distribution Company (DPDC) বংশাল এর তত্ত্বাবধায়নে, ডিস ক্যাবল ব্যবসায়ী ভাইদের ও Dhaka South Network Owner’s Community (DSNOC) এর পক্ষ হতে পুরাতন ঢাকার বংশাল থানাধীন এর ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের সমন্বয়ে চাঁনখারপুল মেইনরোড হতে শুরু করে জেল গেইট পর্যন্ত এর সকল ওভারহেড ফাইবার ক্যাবল গোছানো ও অপ্রয়োজনীয় বা ডেড ক্যাবল অপসারন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত কাজের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন মোঃ আলম ভাই (একটিভ মাল্টিমিডিয়া), মোঃ রিয়ান রুকু ভাই (ক্যাসপার নেটওয়ার্ক), মোঃ সৌরভ ভাই (নূর কমিউনিকেশন), মোঃ গোলাম কিবরিয়া পলাশ ভাই (ভুইয়া টেলিকম), মোঃ রানা ভাই (থ্রী আর কমিউনিকেশন), মোঃ আরশাদ ভাই (এ ওয়ান ক্যাবল নেটওয়ার্ক) সহ আরোও অনেকে।
বিভিন্ন প্রতিষ্ঠান হতে যারা কর্মী প্রদান করে আমাদের এই কাজে সহযোগীতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি Internet Service Provider Association of Bangladesh (ISPAB) এর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ নাজমুল করিম ভুইয়া ভাইকে আমাদেরকে CSTF হতে জনাব মোঃ মোশাররফ হোসেন ভাই এর মতো দক্ষ ব্যক্তি দিয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করে সহযোগীতা করার জন্য।
যেহেতু এলাকা আমাদের, গুছিয়ে রাখার দায়িত্বও আমাদের। তাই আমরা DSNOC এর সম্মানিত সদস্যদের এবং অত্র বংশাল থানাধীন এর সকল ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে আমাদেরকে সময় দিয়ে সহযোগীতা করবেন এবং যে সকল ভাইয়েরা গতদিনের কাজে কোনো কারন বশত উপস্থিত হতে পারেননি তাদেরকে অনুরোধ করব পরবর্তী কাজে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ, গত তারিখ- ০৩/০২/২০২৩ইং, রোজ- শুক্রবার, সময়- সকাল ১০টা হতে Dhaka Power Distribution Company (DPDC) বংশাল এর তত্ত্বাবধায়নে, ডিস ক্যাবল ব্যবসায়ী ভাইদের ও Dhaka South Network […]
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি- মানুষ পেতে পারে না??” আর্ত মানবতার সেবায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি […]
আলহামদুলিল্লাহ, গত ১৮/০২/২০২২ইং তারিখ, রোজ- শুক্রবার, সময়- সকাল ৯টা হতে Dhaka South City Corporation (DSCC) এর পক্ষ থেকে ৩০নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ ইরফান […]